
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভুমি, ৬ডিসেম্বর:অরবিন্দ স্টেডিয়ামে কাঁথি মাউন্ট লিটেরা জী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার। ব্যান্ড যোগে মার্চ পাস্ট করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমারোহে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে বিদ্যালয়ের ডিরেক্টর ড সৈকত মন্ডল ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।প্রতিযোগিতা শুরুর আগে ক্যারাটে ড্রিল, যোগা ড্রিল ,হুলা হুপ ডিল ইত্যাদি নানান প্রদর্শনী হয়।প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রী ৮০০ মিটার, ১০০ মিটার ,৫০ মিটার রান,হাই জাম্প ,লং জাম্প, শর্ট পুট ,রিলে দৌড় প্রভৃতি বিভিন্ন খেলায় হয় অংশগ্রহণ করে।এছাড়া অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীরা তাদের নির্দিষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।খেলা চলাকালীন বিদ্যালয়ের কর্ণধার উদ্যোগপতি চেয়ারম্যান চিন্তামনি মন্ডল উপস্থিত হয়ে সকল শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে ও তাদের শুভকামনা করেন। প্রতিযোগিতার সময় এক একটি ইভেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয়।শেষে মিডিল স্কুল কো অর্ডিনেটর অজিত কুমার দাস এর ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।বিদ্যালয়ের সহ অধ্যক্ষ সকল বিদ্যার্থীর শুভকামনা করেন।