গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি,৫ ডিসেম্বর: মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সেমিনার “টেকসই রসায়ন: উদ্ভাবন ও পরিবেশগত দায়বদ্ধতার সেতুবন্ধন” অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয় শুক্রবার। এই সেমিনারটি ভারত সরকারের ANRF (Anusandhan National ResearchFoundation)-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপন কুমার মিশ্র সকল অতিথি, বিশিষ্ট বক্তা, গবেষক ও ছাত্রছাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই রসায়নের ভূমিকা তুলে ধরেন। সেমিনারে IIT, IISER, ISI, CSIR সহ দেশের বিভিন্ন খ্যাতনামা গবেষণাকেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে আগত বিশিষ্ট বিজ্ঞানী ও অধ্যাপক উপস্থিত ছিলেন। তাঁদের মূল্যবান বক্তব্য ও অভিজ্ঞতা সেমিনারকে সমৃদ্ধ করেন।দুই দিন জুড়ে সবুজ সংশ্লেষণ, বায়োডিগ্রেডেবল উপকরণ, বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রযুক্তি, ন্যানোবিজ্ঞান, পরিবেশ সুরক্ষা ও টেকসই ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ের ওপর আকর্ষণীয় লেকচার উপস্থাপিত হয়। গবেষক ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে আলোচনা পর্বগুলি প্রাণবন্ত হয়ে ওঠে। ছিলেন প্রাক্তন অধ্যাপক ব্রহ্মময় নন্দ কানপুর আইআইটির প্রফেসর ডঃ জিতেন্দ্র বেরা, খড়্গপুর আই আই টির প্রফেসর সমীক নন্দ , কলকাতা আইজারের প্রফেসর অম্লানকুসুম রায়, ভোপাল আইজারের প্রাক্তন ডিন প্রফেসর জে শংকর প্রমুখ।সঞ্চালনায় সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. বিধান চন্দ্র সামন্ত সেমিনারে টেকসই গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দুইদিনের সেমিনার টেকসই বিজ্ঞানচর্চাকে এগিয়ে নিতে এবং মহাবিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষকে আরও শক্তিশালী করতে সহায়ক হয়েছে বলে সকলের প্রশংসা কুড়ায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *