রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ৩০ নভেম্বর:এগরা প্রেসক্লাব, ত্রিস্তর পঞ্চায়েত ও পৌর প্রশাসনের সহযোগিতায় ত্রয়োদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার পক্ষে রবিবার বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক একালের দানবীর আশিস ধাওয়াকে সম্মাননা জ্ঞাপন করা হয়। মেলা চলাকালীন সময়ে তিনি দেশের বাইরে ব্যাস্ত ছিলেন। মহকুমা জুড়ে মেলার জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতার ব‍্যবস্থ করে মেলা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন তিনি।রবিবার তার সংস্থার সাপ্তাহিক পরিকল্পনা সভায় উপস্থিত হয়ে বইমেলা ও প্রেসক্লাবের সম্পাদক গৌরীশংকর মহাপাত্র ব্যাচ উত্তরীয় ও মেলা স্মারক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। সঙ্গে ছিলেন সহ-সম্পাদক তপন কুমার মন্ডল, সদস্য জন্মেঞ্জয় প্রধান, বিরোজাকান্ত প্রধান ,শঙ্কর নারায়ণ মিশ্র, শিশির কুমার মাইতি, অহীন্দ্র কুমার রায় প্রমুখ।মেলার সার্বিক খোঁজ খবর নেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ গোপাল আচার্য সহ জগন্নাথ জীউ সেবা সমিতির পূর্ণাঙ্গ পরিচালন কমিটি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *