
রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,৩০ নভেম্বর:্ ৯ দিন ব্যাপি ত্রয়োদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার সমাপ্তি ঘটে ২৩ শে নভেম্বর রবিবার। এবারের মেলায় বই বিক্রির পরিমাণ পাবলিশার্সদের দেওয়া তথ্য অনুযায়ী ৫ লক্ষ ৭৬ হাজার টাকা। প্রশাসনিক ব্যাস্ততায় পৌরপ্রধান মেলায় উপস্থিত না হলেও যথাযথভাবে পৌর দিবস পালন ও মহকুমা প্রতিযোগিতায় সমস্ত প্রতিযোগী ও আগত অভিভাবকদের আপ্যায়নের ব্যবস্থা করে মেলা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। শনিবার মেলার পক্ষে পৌরপ্রধান স্বপন কুমার নায়ককে ব্যাচ উত্তরীয় ও স্মিরক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন মেলা কমিটি ও এগরা প্রেসক্লাবের সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।সঙ্গে সংস্থার সহ-সভাপতি এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, কার্যকরী সভাপতি বীরকুমার শী, সহ-সম্পাদক তপন কুমার মন্ডল, কোষাধ্যক্ষ আশিস কুমার দাস প্রমুখ। মেলার সুবিধা অসুবিধা নিয়ে কথা হয়।
