
গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১৪ ডিসেম্বর:কাঁথি দেশপ্রাণ ব্লকের, কাঁথি নতুন চক্রের চলতি পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ও পিকনিক হয় রবিবার।এ দিন সকালে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আগ্ৰহী ৬৫ জন ছাত্র-ছাত্রী এবং স্বসহায়ক দলের মায়েদের নিয়ে শিক্ষক-শিক্ষিকাগণ বাসযোগে দীঘা সমুদ্র সৈকতেরওশিয়ানা ঘটে উপস্থিত হয়। ওসিয়ানা রিসোটে পিকনিকের পাশাপাশি সমুদ্র স্নান অংশ নেয় ছাত্র ছাত্রীরা।স্কুলের কিচেন গার্ডের সব্জীতে দুটি তরকারি, মাছ,মাংস , চাট, মিষ্টিতে পিকনিক জমে ওঠে। তার আগে স্নানে ছোট মাছ, শামুক, ঝিনুক ও লাল কাঁকড়া ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ করিয়ে সম্যক ধারণা করান ৪ টি দলে শিক্ষার্থীদের ভাগ করে নিয়ে শিক্ষক শিক্ষিকাগণ।কৌতুহলীদের প্রশ্নের উত্তর দেন শিক্ষক নিতীশ চন্দ্র পন্ডা, অমিত জানা, সুশান্ত বসু।ছাত্রীদের একটি দলের নেতৃত্বে শিক্ষিকা পূর্ণবতী দাস , আই সি ডি এস এর দেবাঞ্জলি পন্ডা ও মনিমালা রাউৎ।তৃতীয় দলের দায়িত্বে প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি, বিশ্বজিৎ আচার্য ও শোভন মাইতি, চতুর্থ দলের দায়িত্বে স্ব সহায়ক দলের আল্পনা মাইতি ,স্মৃতি রেখা পন্ডা, তাপসী পন্ডা শঙ্করীবারিক।এই ভ্রমণ সঙ্গী ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র। এরপর ছাত্র ছাত্রীদের নিয়ে সাইন্সসিটি, জুলজিক্যাল মিউজিয়াম এবং জগন্নাথ মন্দির দেখে রাত্রিতে সবাই স্কুলে পৌঁছে। সেখানে অভিভাবকদের হাতে ছাত্র ছাত্রীদে্র দিয়ে দেওয়া হয়।