
শুভম সিং, এগরা : বিদায় ১৪২৫ ও স্বাগত ১৪২৬ কে বরন অনুষ্ঠান হয় এগরায়। নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মেতে উঠে গোটা বাংলা ৷ বাংলার জেলাগুলির মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তবৃন্দ ৷ তার পাশাপাশি, বিভিন্ন এলাকায় নববর্ষকে ঘিরে চলছে বর্ষবরণের ও অনুষ্ঠান ৷ আর এমনই দৃশ্যোর সাক্ষী রইল এগরা শহর। এগরা ঘোষ রোড সম্মিলনী সংস্থার উদ্দোগে অনুষ্ঠিত হল বর্ষবরণ অনুষ্ঠান।

এদিন সকাল সাড়ে ৯টায় শহরজুড়ে মঙ্গলিক শোভাযাত্রা হয়। সোমবার সকালে শোভাযাত্রার মাধ্যমে গোটা শহর পরিক্রমাহয় । বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে ছিল বাউলগানের আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য প্রভৃতি।
এদিনে সব বিষয়টি ছিল বৈশাখী আলোচনার শীর্ষে। সারা রাজ্যের বর্ষ বরণ অনুষ্ঠান হয়েছে জাঁকজমকপূর্ণভাবে।
