শুভম সিং, হলদিয়া : মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তমলুক লোক সভ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ডঃ লক্ষণ শেঠ।

এদিন জেলা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তমলুক হসপিটাল মোড় থেকে মিছিল হয় মানিকতলা পর্যন্ত । মিছিলে পা মেলান প্রার্থী ডঃ লক্ষণ শেঠ, জেলা কংগ্রেসের সভাপতি মানিক ভৌমিক,যুব কংগ্রেসের নেতা শেখ মতিন ও মহিলা কংগ্রেস, সহ বহু কংগ্রেস কর্মী।

এদিনের মিছিলের শেষ মানিকতলায় এসে বক্তব্য রাখেন প্রার্থী সহ নেতৃত্বগন।
প্রার্থী বলেন , প্রচার যেমন চলছে ওই ভাবেই পরবর্তী দিনে প্রচার চলবে । এই লড়াই নির্বাচনী লড়াই , জীবনে কোন লড়াই সহজ নয়,সহজ বলে আমি তা মনে করি ।

    তিনি প্রচারের মাধ্যমে হলদিয়া নন্দীগ্রাম সংযোগে সেতু নির্মাণ , বড়ো আরোও উন্নত মানের হলদিয়া মেছেদা জাতীয় সড়ক, বেকারত্বের বৃদ্ধি কমাতে নতুন নতুন শিল্পের উদ্দোগ সহ বিভিন্ন প্রতিশ্রুতি তিনি প্রচারের মাধ্যমে সাধারণ মানুষদের কাছে তুলে ধরছেন । তিনি আরও বলেন , জনসাধারণ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি উন্নয়নের মাত্রাকে পরবর্তী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *