
গৌরীশঙ্কর মহাপাত্র, দৈনিক আবেশভূমি,৮জানুয়ারী:খড়গপুর বই মেলা মঞ্চে , বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগীয় অধ্যাপক ডঃ ইন্দ্রনীল আচার্যকে ‘অনিল ঘড়াই স্মৃতি পুরস্কার ‘প্রদান করা হয় ৩ জানুয়ারী ।পুরস্কার তুলে দেন আনিল সহ ধর্মিনী সর্বাণী ঘড়াই ও বই মেলায় সম্পাদক দেবাশীষ চৌধুরী।অনিল ঘড়াইয়ের অনুদিত গল্প ও কবিতা দেশ ও বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ডঃ ইন্দ্রনীল আচার্যের উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।প্রসঙ্গত অনুবাদের কাজে ডঃ আচার্যের সাথে সক্রীয় ভাবে যুক্ত আছেন অনুরাধা সেন।
