
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,৬ জানুয়ারী: এগরা পৌরসভার চেয়ারম্যানকে গ্রেফতার পর উত্তাল এগরা শহর, চেয়ারম্যান স্বপন কুমার নায়ককে গ্রেফতার পর সোমবার বিকেলে এগরা শহরজুড়ে স্বপন কুমার নায়কের সমর্থনে প্রতিবাদ মিছিল করে এগরা নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব,স্বেচ্ছাসেবী সংগঠক, সাংস্কৃতিক সংগঠন ও বুদ্ধিজীবী।মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এগরার নাগরিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গণইস্তফা দিল এগরা শহর তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা।
চাপে শাসক শিবির, বিধানসভার আগে এগরা শহরজুড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন অস্থির পরিস্থিতি চিন্তায় ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। কোনভাবেই তারা এগরার বর্তমান চেয়ারম্যান স্বপন নায়কের প্রতি এই ধরনের আচরণ মেনে নিতে পারছেন না। তাছাড়া যে মামলায় স্বপন নায়ককে গ্রেফতার করা হয়েছে তাও অযৌক্তিক ও অবান্তর মনে করেন।পাশাপাশি এগরা মেলা চলায় প্রতিটি আন্দোলন তাৎপর্যপূর্ণ মাত্রা পাচ্ছে। পদত্যাগ করেছেন এগরা টাউন কংগ্রেসের এডভাইসারি কমিটির সদস্য প্রাক্তন পৌরপিতা তপন কান্তি কর ।এগরা টাউন তৃণমূল কংগ্রেসের এডভাইসারি সদস্য কানন বিহারী নায়ক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হরেকৃষ্ণ দাস ,১ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট এগরা কলেজের প্রাক্তন জি এস শেখ রাজেশ আলী, ২ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট উমাপদ সাহু, ৩ নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট ও এগরা কলেজের প্রাক্তন জি এস সৈকত নায়ক,৪ নম্বর ওয়ার্ড সভাপতি অনন্ত পাহাড়ি, ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সুব্রত পাত্র, ১১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি অরুন কুমার পাত্র, ১৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সন্তোষ মাইতি প্রমুখ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য লেখা এই ইস্তফার প্রতিলিপি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ,বিধায়ক তরুণ কুমার মাইতি ,ক়া়থি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিযুষ কান্তি পন্ডা ,সভাধিপতি উত্তম বারিক এবং টাউন সভাপতি জয়ন্ত সাউকে পাঠিয়ে দেয়। এই গণপদত্যাগের পর এগরা শহর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

