গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,১৩ জানুয়ারী:শিশু মিত্র পুরস্কার , বেস্ট পারফর্মিং স্কুল ও বহু পুরস্কারপ্রাপ্ত কানাইদিঘী দেশপ্রাণ বিদ্যাপীঠে শুক্রবার মোটর সাইকেল র‍্যালি ও পতাকা

    উত্তোলনে উদ্বোধন হয় ৪ দিন ব‍্যাপি প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান।উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ মঠ ওমিশনের অধ্যক্ষ স্বামী বেদাতিতা নন্দজী মহারাজ, ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য ও প্রাণী কল্যাণ মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ প্রমুখ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা রাধারমন দাসের জীবনী নিয়ে আলোচনা সভা, ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতি আলেখ্য, নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন শনিবার সকালে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন চিত্তরঞ্জন মেডিকেল কলেজের ক্যান্সার হসপিটালের বিভাগীয় প্রধান ডা অম্বুরঞ্জন সাঁতরা। শিবির পরিচালনা করেন লায়ন্স ক্লাব অফ কন্টাই এবং বেঙ্গল মেডিকেল, কালিনগর।ছিলেন ডঃ বরুন কুমার জানা প্রমুখ। ছাত্র সমাজ ও মূল্যবোধ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষা বিজ্ঞান বিভাগের অধিকর্তা ড: মহিদাস ভট্টাচার্য এবং কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিকালে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা বিজ্ঞান শিক্ষা কি সঠিক পথে ? শীর্ষক আলোচনার আলোচক কাঁথি কলেজের অধ্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী। এদিন অংশগ্রহণ করেন সাংসদ সৌমেন্দু অধিকারী ও বিধায়ক সুমিতা সিনহা, রাজ‍্যের প্রাক্তন কারিগরি শিক্ষা মন্ত্রী চক্রধর মেইকাপ। ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা – শিক্ষিকারা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।তৃতীয় দিন রবিবার প্রাক্তনী সম্মেলন হয়। ছিলেন প্রাক্তন বিধায়ক অনিল মান্না, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা।রক্ত দান শিবির হয়। ছিলেন বিধায়ক সুমিতা সিনহা ও ডাক্তার বাবুগণ।’সাত টাকার শয়তান” যাত্রাপালা মঞ্চস্থ করেন প্রাক্তনীরা। ১২ জানুয়ারী, সোমবার স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন বেলুড় মঠের স্বামী দেবরাজা নন্দজী
      মহারাজ। বিদ্যালয়ে বিভিন্ন বিভাগের পুরস্কার দাতা, পরিচালন সমিতির প্রাক্তন পদাধিকারী ও সদস্য , ভূমিদাতা পরিবার সকলকে সম্বর্ধনা দেওয়া হয়।
      অন্ধবিশ্বাস ও কুসংস্কার বিরোধী আলোচনা, প্রাক্তন ছাত্র ও সেনা কর্মীদের সম্বর্ধনা, মনোগ্রাহী সাংস্মৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।” কুরুক্ষেত্রে কাঁদে দূর্যোধন” পৌরাণিক যাত্রাপালা উপহার দেয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী।  প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি, মিতা রানী সাউ সকলকে ধন্যবাদ জানান।
      সমাপ্তি ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ বেরা জানান জুবিলী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে স্মারক সাইকেল স্ট্যান্ড ও ১০কোটি ব‍্যায়ে অডিটোরিয়াম নির্মাণের কাজ প্রায় ৮০ শতাংশ সুসম্পন্ন। এই কাজের অর্থ বিদ্যালয়ের প্রাক্তনী, শিক্ষানুরাগী, শুভানুধ্যায়ীরা দান করেছেন। সমাজসেবী শিক্ষানুরাগী গৌরহরি দাস ২১লক্ষ, শান্তনু মাইতি, নন্দগোপাল পাল ৫লক্ষ টাকা ছাড়াও লক্ষাধিক টাকা করেছেন অনেকে সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *