গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,১৩ জানুয়ারী:এগরা-২ ব্লকের বিবেকানন্দ অঞ্চল তৃণমূলের উদ্যোগে মঙ্গলবার  অঞ্চল এলাকায় অনুষ্ঠিত হলো উন্নয়ন সংলাপ যাত্রা। এই কর্মসূচির মাধ্যমে বুথে বুথে জনসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন নেতৃত্বরা। ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা-১ ব্লক তৃণমূল সভাপতি সত্য চক্রবর্তী, এগরা-২ ব্লকের বিবেকানন্দ অঞ্চল তৃণমূল সভাপতি বিমল জানা প্রমুখ। এদিন তাঁরা বিভিন্ন বুথে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।কর্মসূচি চলাকালীন এলাকার সাধারণ মানুষ তাঁদের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন সংক্রান্ত দাবি ও প্রস্তাব তুলে ধরেন।বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যে উন্নয়নমূলক কাজগুলি করেছে, তার সুফল সাধারণ স্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই এই উন্নয়ন সংলাপ যাত্রার আয়োজন। একই সঙ্গে মানুষের অভাব-অভিযোগ শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।এগরা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্য চক্রবর্তী এবং এগরা ২ নম্বর ব্লকের বিবেকানন্দ অঞ্চল সভাপতি বিমল জানা জানান তাঁদের মতে, উন্নয়ন সংলাপ যাত্রার মাধ্যমে দল ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *