গৌরীশঙ্করমহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১৩জানুয়ারী;পটাশপুর-২ব্লকের খাড় বিবেকানন্দ নগরে, ইউনিট অফ বীমা ওয়েলফেয়ার সেন্টার ট্রাস্টে পরিচালিত শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে তিনদিনের বার্ষিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মঙ্গলবার পুরস্কার বিতরণী ও মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের

    সম্মাননার মধ্য দিয়ে। মঙ্গলদ্বীপ জ্বেলে সমাপ্তি দিনের অনুষ্ঠানের সূচনা করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী প্রার্থনানন্দ জী।সভায় পৌরহিত্য করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ব্যবহারজীবি অমলরঞ্জন রায়। ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষা সাবিনা বিবি ,জাহালদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড কালীপদ প্রধান , এগরা প্রেসক্লাব,এগরা মহকুমা বইমেলা ও দৈনিক আবেশভূমি পত্রিকার সম্পাদক গৌরীশংকর মহাপাত্র,বিদ্যালয়ের সম্পাদক শক্তিপদ দাস, বীমা ওয়েলফেয়ার সেন্টারের সম্পাদক শ্রীকৃষ্ণ সুরাই,বিদ্যালয়ের রেক্টর ড সুখেন্দু বিকাশ কর প্রমুখ।
      স্বাগত ভাষণে সভাপতি বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে সকলকে সমৃদ্ধ করার পাশাপাশি জানান গত শিক্ষাবর্ষ-২৫ এ মাধ্যমিকে ১০৪ পরীক্ষার্থীর প্রথম বিভাগে ১০৩ জন, স্টার প্রাপক ৯৫ জন, ৯০ শতাংশের উর্ধ্বে ৪৩ জন, সর্বোচ্চ নম্বর পায় ৬৮০। বিষয়ে ১০০ শতাংশ নম্বর প্রাপক জীবন বিজ্ঞানে-১৯ জন, ম্যাথমেটিক্সে ১১ জন, পদার্থবিজ্ঞানে ৪জন এবং ভূগোলে ১০ জন ।১০০ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করেন জীবন বিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য এবং শচ্চিদানন্দ দাস অধিকারী
        মহারাজ তার বক্তব্যে রামকৃষ্ণের নামে এই বিদ্যালয়ে স্বামীজীর আদর্শকে পাথেয় করে ছাত্র ছাত্রীদের প্রকৃত মানুষ হওয়ার কথা বলেন।প্রতিষ্ঠিত হয়ে বাবা-মায়ের সঙ্গে সমাজের উন্নয়নে নিজেদেরকে উৎসর্গের পরামর্শ দেন। ছাত্রদের অহং পরিত্যাগ করে আমিতে ব‍্যস্ত না থেকে আমাদের  ভাবনায় নিবিষ্ট হয়ে যায় প্রকৃতি ও সমাজ থেকে যা নিলে প্রতিষ্ঠিত হয়ে সমাজে তা ফিরিয়ে দেওয়ার শপথ নিতে পরামর্শ দেন। তোমার ক্লাসের বন্ধুর সঙ্গে প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো কখনো তাকে দমিয়ে নয়। প্রতিযোগিতার সঙ্গে হিংসাকে জড়িও না।  জানবে সুস্থ্য ও বন্ধুত্ব পূর্ণ প্রতিযোগিতা তোমাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা ও হোস্টেল সুপার দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার  দ্বিতীয় দিন বিবেকানন্দের ১৬৪ তম
          জন্ম দিনে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও মঙ্গলদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও সারদা মিশনের মাতাজী।এদিন ছাত্র-ছাত্রীদের প্রদর্শনীর উদ্বোধন করেন পটাশপুর-২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক।
          রবিবার ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনদিনের অনুষ্ঠানের সূচনা হয়।তিন দিনের অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি অমল রঞ্জন রায়।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *