গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি১৪ জানুয়ারী :এগরা-২ ব্লকের দক্ষিণচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার সাউ (৪২) অকালে প্রয়াত হন বুধবার ভোর ৫ টায়। গত শুক্রবার বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সেই সময় বিদ‍্যালয়ের এই কৃতী গণিত শিক্ষক মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হলে দ্রুত নিয়ে গিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হলে অগণিত ছাত্র – ছাত্রী , অভিভাবক, এলাকার মানুষ জন, পরিচালন সমিতির সদস্যগণ, বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা শেষ শ্রদ্ধা জানান। এরপর তার মরেদহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম এগরা-১ ব্লকের ছাত্রীতে। বিদ্যালয়ের সহ – শিক্ষক তথা পরিচালন সমিতির সদস্য ও তার সহপাঠী সুমন আচার্য গাভীর সমবেদনা জানিয়ে বলেন আমরা বিদ্যালয়ের পক্ষে সর্বতোভাবে তাঁর পরিবারের পাশে থাকবো। পরিচালন সমিতির সভাপতি আম্বিকেশ শতপথী জানান মৃত শিক্ষকের নাবালক সন্তান এবং তাঁর পরিবার যাতে সমস্ত সরকারি সুযোগ সুবিধে দ্রুত পেতে পারেন তার জন্য আমরা চেষ্টা করবো। বিদ্যালয়ের সকল শিক্ষক – শিক্ষিকা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সমবেদনা জানান তার একসময়ের সহপাঠী বিধায়ক শান্তনু প্রামাণিক মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শংকর সাউ প্রমুখ। মৃত্যুকালে তিনি রেখে গেলেন বৃদ্ধা মা, স্ত্রী ও স্কুল পড়ুয়া নাবলক এক ছেলে সহ অসংখ্য গুণ মুগ্ধ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *