
গৌরীশঙ্কর মহাপাত্র,দৈনিক আবেশভূমি,১৪ জানুয়ারী:কাঁথি-৩ ব্লকের জন্টাইতে পৌষ সংক্রান্তি মেলায় সন্ধায় উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদের মৎস্য ও প্রানীসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা।এই মেলায় প্রচুর মানুষের ভিড় ছিল সকাল থেকে।সন্ধ্যায় উপচে পড়া মানুষের ভীড়ে যাতায়াত রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। তরুণবাবু তার বক্তব্যে বলেন ১২০ বৎসরের এই মেলায় প্রতিবছরই আসেন। সর্বোপরি এত মানুষের ঢল এই মেলাকে মহামিলনের ক্ষেত্র পরিনত করেছে। অশোক প্রধান,রামকৃষ্ণ প্রামানিক সহ কর্মকর্তাগণ তরুণ বাবুকে বরণ করে নেন।তরুনবাবুর সাথে উপস্থিত ছিলেন শিক্ষক দীনেশ দাস।
