গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি,১৪ জানুয়ারী:উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বর পঞ্চায়েত সমিতির সাহাবাজিপুর পঞ্চায়েতের তালসারিতে“চন্দনেশ্বর গঙ্গা মাতা মেরিন ফিশারম্যান কো-অপারেটিভ আয়োজিত তিনদিনের পৌষ সংক্রান্তি মেলার বুধবার ছিল দ্বিতীয় দিন। মঙ্গলবার ঘটোত্তলনের মধ্য দিয়ে মেলা ও পূজার সূচনা হয়।বুধবার ছিল মেলার বড় পুজো। এদিনসান্ধ্যকালীন এক অনুষ্ঠানে এলাকার দুস্থ ৫০ জনকে শীতবস্ত্র কম্বল এবং ৪০ জনকে মশা বাহিত রোগ প্রতিরোধে মশারি বিতরণ করা হয়। এই মহতী পর্বে পৌরহিত্য করেন সমিতির সভাপতি সুরেন্দ্র

    গঁগাই। ছিলেন সাহাবাজিপুর পঞ্চায়েত প্রধান অরুন গিরি, চন্দনেশ্বর কলেজের অধ্যক্ষ অশোক প্রধান, ভাইস চেয়ারম্যান স্মৃতি রেখা লায়া, সমিতির ডাইরেক্টর গোপাল চন্দ্র লায়া, ভানু চরণ পাত্র,রমেশ চন্দ্র দাস ,লক্ষণ বেহারা, পরিমল পাত্র, কৈলাস চন্দ্র গঁগাই, আনন্দ লায়া প্রমুখ ।স্বাগত ভাষণে সমিতির সম্পাদক পুন্ডরিকাক্ষ লায়া জানান-১৯৬০ সালে এই মেলা চলে আসছে।এবছর ৬৬ তম বর্ষের এই মেলা ঘিরে তিন দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক ও সেবামূলক কর্মসূচি রয়েছে। আজকে বালিঘাই জগন্নাথ সেবা সমিতির কর্ণধার এ কালের দানবীর আশীষ ধাওয়া ১০০ জন কে পূজা উপহার হিসাবে কম্বল ও মশারি বিতরণ করেনআশীষ ধাওয়া তাঁর বক্তব্যে বলেন “মা গঙ্গার কৃপায় পৌষ সংক্রান্তিতে এই সমিতির সহযোগিতায় বিপন্ন পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন বলেই আমার এলাকায় আসা। মানুষের পাশে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। সর্বোপরি এই গঙ্গা মাতা ফিশারম্যান কোপারেটিভ সোসাইটি আমাকে আসার সুযোগ করে দেওয়ায় তাদেরকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মেলার কোষাধ্যক্ষ যতীন্দ্রনাথ গঁগাই।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *