
গৌরীশঙ্কর মহাপাত্র ও সহেল ধাওয়া, দৈনিক আবেশভূমি,১৩জানুয়ারী:এগরা-২ ব্লকের দেশবন্ধু পঞ্চায়েতের উল্টাবাদ গ্রামে ঝন্টু গিরির বাড়িতে আচমকা আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয় গত রবিবার। বাড়ির পাশের মাঠে ঝন্টুদের ক্লাব নেতাজী যুব সংঘ আয়োজিত ইউ আর কে-২৬ দুদিনের ক্রিকেট টুর্নামেন্টের ছিল শেষ দিন। খেলা দেখতে বাড়ির সবাই চলে যান।এসে দেখেন বাড়ি পুড়ে ছাই হয়েছে। শুধু আসবাবপত্র নয় ;ধান চাল সহ পোষাক পরিচ্ছদ সবকিছু পুড়ে ছাই হয়। খবর পেয়ে মঙ্গলবার বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া তার কর্মকর্তা ও সেবাসমিতির অধীন ঐ গ্ৰামের ক্লাবের কর্মকর্তাদের নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়ে ঝন্টু গিরির স্ত্রী, এক ছেলে ও মেয়ে মিলে পরিবারের ৪জন। আশীষ বাবু ছেলে সহেল ধাওয়ানকে নিয়ে তার পরিবারের সকলকের জন্য শাড়ি ,জামা ,প্যান্ট শার্ট ,ফ্রগসহ চাল, ডাল, আলু ,তেল ,মুড়ি, চানাচুর ,মশারি ,ত্রিপল, কম্বল , ইত্যাদি পরিবারের হাতে তুলে দেন ।শুধু তাই নয় ঘরটি নির্মাণ করতে এজবেস্টারসহ যা লাগবে তাও দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। এমন পদক্ষেপে পরিবারসহ গ্রামের লোকেরা আপ্লুত। ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রঞ্জিত কুইলা, নেতাজী যুব সংঘের সম্পাদক সুমন দোলাই, চৈতন্য মাইতি ,কমলেশ মাইতি ,গণেশ শাসমল, তপন মাইতি, মিঠুন সামন্ত, অজয় করন প্রমুখ প্রায় ২৫ জন ক্লাব সদস্য ও গ্রামবাসী।আশীষ বাবু বলেন জগন্নাথের ইচ্ছায় আমি এসেছি আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য। তিনি না চাইলে আমি দেওয়ার কে? আমি উপলক্ষ্য মাত্র।আপনারা ভালো থাকলে ঠাকুর সন্তুষ্ট হবেন, আমারও ভালো লাগবে।