
গৌরীশঙ্কর মহাপাত্র,আবেশভূমি,১৩ জানুয়ারী:এগরা দক্ষিণ চক্রের তাজপুর সম্মিলিত আত্যয়িক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে এবং বিবেকানন্দের জন্মদিন স্মরণে বিদ্যালয়ের শিশু সংসদ, মাতা শিক্ষা কমিটি, পরিচালন কমিটি, শিক্ষক মন্ডলীর উদ্যোগে সান্ধ্যকালীন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী হয় সোমবার।স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান। বক্তব্যে ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে মনোযোগী হয়ে প্রকৃত মানুষ হয়ে চরিত্র গঠন ও সকল তরুণ প্রজন্মকে যুব দিবসে দেশ সেবার পরামর্শের আহ্বান জানিয়ে অভিভাবক শিক্ষানুরাগী, শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়কে আরো সুন্দর করার পরামর্শদেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের নাচ, গান, আবৃত্তি, শ্রেণিভিত্তিক মেধা, ক্রীড়ায় এবং খাদ্য উৎসবে সেরাদের পুরস্কার তুলেদেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন পরিচালন কমিটির সভাপতি অপর্না পন্ডা।ছিলেন এগরা স্বর্ণময়ী প্রাথমিকের প্রধান শিক্ষক শমীক মান্না, পরিচালন কমিটির সদস্য মদন জানা, সদস্যা দ্রৌপদী কুমার, শিক্ষানুরাগী অজিত কুমার পাল, শংকর গিরি, পুলিশ বিহারী পাল, ভক্তিপদ গিরি, প্রবীর গিরি, সত্যব্রত গিরি, মাতা শিক্ষা আহ্বায়ীকা গৌরী মান্না, স্ব-সহায়ক দলের সুমিতা কর, শিবানী জানা প্রমুখ।স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধানশিক্ষক তপন কুমার মন্ডল গৌরবোজ্জ্বল অধ্যায়তুলে ধরেন। সঞ্চালনায় শিক্ষক বিজয় জানা।শেষে উপস্থিত সকলকে ধন্যাবাদ জানান সহ শিক্ষক সোমনাথ প্রামানিক।