গৌরীশঙ্কর মহাপাত্র,দৈনিক আবেশভূমি, ১৬ জানুয়ারী:  পূর্ব মেদিনীপুরর দেশপ্রান ব্লকের সরদা পঞ্চায়েতের এক ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির “সামাজিক সমারোহ-২৬” এর দ্বিতীয় দিন শুক্রবার ভালো অভিভাবকত্ব নিয়ে আলোচনা হয়। উদ্বোধক জার্মানি সোসিও সংস্থার প্রতিনিধি সারা গেকেলার। সঙ্গে সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত

    কুমার ঘোড়াই। স্বাগত ভাষণে সম্পাদক স্বপন পান্ডা শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই শিশুকে ভালোবাসা, সঠিক এবং বেঠিক চিনিয়ে দেওয়া, শেখার পরিবেশ, সময় দেওয়া, সাহস ও অনুপ্রেরণা দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ড সুজাতা কর, ড কালীপদ কর, বিশিষ্ট মনোবিদ সোমা সিনহা ভালো অভিভাবক হিসেবে শিশুকে মানুষ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। অভিভাবকরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন। শিশুরাও তাদের মতামত দেয়। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় অভিভাবকদের মধ্যে যোগাযোগের জন্য একটি WhatsApp গ্রুপ তৈরী, প্রতি মাসে নিয়মিত ভালো অভিভাবকত্ব নিয়ে আলোচনা ,মাসের প্রথম রবিবার এই আলোচনায় অভিভাবকদের সঙ্গে থাকবে কাজলা জনকল্যাণ সমিতি।সারদাময়ী শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা খোঁজ আলেখ্য পরিবেশন করে। সন্ধ্যায় সরদময়ী শিশু শিক্ষা নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পন্ডা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *