
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি,১৭ জানুয়ারী:এগরা-২ব্লকের বাথুয়াড়ী পঞ্চায়েতের মহাকাল বাজারে দক্ষিণ চৌমুখ গ্রামবাসী বৃন্দের পরিচালনায় পাহাড়পুর গঙ্গোৎসব মেলার শনিবার ছিল চতুর্থ দিন। বুধবার ৫০০ বছরের প্রাচীন এই মেলার সূচনা হয়।প্রত্যহ সাংস্কৃতিক অনুষ্ঠান সেবা কর্মসূচি পাশাপাশি প্রত্যহ বিকালে নক আউট ফুটবল প্রতিযোগিতা চলছে ৮টি টিমের। চতুর্থ দিন সাংস্কৃতিক মঞ্চে সত্যনারায়ণ অপেরার “রণক্ষেত্রে রণরঙ্গিনী” যাত্রাপালা মঞ্চস্থ হয়। তার আগে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির পক্ষে ১০০ দুঃস্থকে মশারি (৫০)এবং (৫০) জনকে কম্বল বিতরণ করা হয়। দুস্থদের হাতে দান সামগ্রী তুলে দেন জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া। তিনি পৌষ সংক্রান্তিতে ঐ জাতীয় মেলাকে বাঁচিয়ে রাখার জন্য স্থানীয় স্তরে সকলকে সহযোগিতার আহ্বান জানান। সংস্থার পক্ষেও আশীষ ধাওয়াকে উত্তরীয় , স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। সভায় পৌরহিত্য করেন মেলা কমিটির সভাপতি সুশান্ত বাড়ই ।ছিলেন কোষাধ্যক্ষ কানাইলাল বাড়ই প্রমুখ। সঞ্চালনায় প্রণব বাড়ই ।৮ দিনের এই মেলার সমাপ্তি ঘটবে ২১ জানুয়ারি বুধবার। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা কমিটির সম্পাদক শিক্ষক পিন্টু বাড়ই।
