গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,দৈনিক আবেশভূমি, ১৭ জানুয়ারী :সফিয়াবাদ শীতল প্রসাদ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয় দু’দিন ব্যাপী ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ,প্রবীণ সংবর্ধনা ও নবাগত পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য জ্ঞানার্থী ব্রত অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। ছিলেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা, সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণ পাত্র, উৎকল বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর জয়দেব দিন্ডা ,বিশিষ্ট প্রাক্তন ছাত্র সুজিত সিনহা ,প্রধান অসীমা দাস ,সভাপতি সবুজ কুমার মাইতি। উৎসবের দ্বিতীয় দিনে বিদ্যালয়ের তরফে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরিবারের বয়স্ক দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদের সম্বর্ধিত করা হয়। বয়স্ক মানুষেরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অতুলনীয় সম্পদ ।জীবনের শেষ প্রান্তে তারা চান পরিবারের সুরক্ষা ও নির্ভরতা। তাদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা দানের মাধ্যমে পারিবারিক ঐতিহ্যের বিকাশ ঘটে।প্রবীণ সংবর্ধনার মধ্য দিয়ে এমনই বার্তা দেওয়া হয় বিদ্যালয়ের তরফ থেকে। জ্ঞানার্থী ব্রত অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা আজ বৃত হয়েছে তারাই তাদের দাদু দিদা বয়স্ক মানুষদের উত্তরীয় ,পুষ্প প্রদানসহ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদনের মাধ্যমে সম্বর্ধিত করে।সকল শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় পরিচালিত হওয়া দুদিনের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিভাবক অভিভাবিকা এলাকাবাসীর ভিড় ছিল নজর কাড়া। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক সোমনাথ দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *