
নিজস্ব সংবাদদাতা, তমলুক : মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করলেন এস ইউ সি আই দলের কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী মানস প্রধান ও মধুসূদন বেরা সকালে তমলুক হাসপাতাল মোড় থেকে মানস প্রধান ও মধুসূদন বেরাকে সঙ্গে নিয়ে দলের কর্মীরা মিছিল করে জেলাশাসক দপ্তরে এসে পৌঁছায় ৷ মিছিলের আগে ছিলেন রাজ্য কমিটির সদস্য দিলীপ মাইতি , দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যা ও জেলা সম্পাদিকা অনুরূপা দাস, নন্দ পাত্র সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ।

কাঁথি লোকসভার প্রার্থী মানস প্রধান বলেন , প্রত্যোকটি এলাকায় আমাদের প্রচার চলছে । বিভিন্ন দাবি তুলে ধরছি প্রচারের মাধ্যমে ।
জেলায় বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা, প্রথম শ্রেণী থেকে পাশফেল চালু, কাঁথিতে মহিলা কলেজ স্থাপন, বাজকুল থেকে নন্দীগ্রাম পর্যন্ত রেল লাইন ।
