গৌরীশ‌ংকর মহাপাত্র,এগরা : মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড:মানস ভূঁঞ‍্যার সমর্থনে এগরা -১ এ একাধিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বিকেলে জুমকী অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এবং অঞ্চল সভাপতি তথা উপ প্রধান উদয়শংকর স‍রের পৌরোহিত‍্যে সভা হয় জুমকী ষ্ট্যান্ডে।

    প্রার্থী ড:মানস ভূঞ‍্যা বক্তব্যে বলেন কেন্দ্রে অনুন্নয়নের একটি সরকার চলছে, একেরপর এক জনবিরোধী পদক্ষেপে মানুষ পরিবর্তন খুঁজছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাছ থেকে দেখছেন,তার ৫৫-৫৬ টি প্রকল্পের বহু প্রকল্প বিশ্ব বন্দীত, আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে নির্ণায়ক শক্তি, তার হাত শক্ত করতে তৃণমূলকে ভোট দিন।তিনি এগ‍রার সর্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন। বিধায়ক সমরেশ দাস তার বক্তব্যে এগরার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পরি কাঠামো উন্নয়নে সহযোগিতা করেছেন তা তুলে ধরে প্রতি অঞ্চল থেকে আগের চেয়ে বেশি বেশি ভোটে লীড দিয়ে জয়ী করার আহ্বান জানান।

      ছিলেন পৌরপ্রধান শংকর বেরা, দুই জেলা প‍রিষদ সদস্য উত্তম বারিক ও অঞ্জনা বিশাল,দলের ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা,দুই পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ (এগ‍রা-১)ও দীনেশ প্রধান(এগরা-২),দুই গ্ৰামপঞ্চায়েত প্রধান শিবানী পন্ডিত(জুমকী) ও রেনুকা দাস মহাপাত্র(আর বি সি),আর বি সি উপ প্রধান যোগেন মাইতি, কর্মাধ‍্যক্ষ রেখা প্রধান, প্রাক্তন কর্মাধ‍্যক্ষ ঈতিশ দে, অশোক কুমার দাস প্রমুখ।অনুরূপ সভা ব্লকের বরিদা,জেড়থান পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়।প্রতি সভায় মেয়েদের উপস্থিতি ছিল নজর কাড়া।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় স‍রোজ মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *