গৌরীশঙ্কর মহাপাত্র, এগরা : পূর্ব মেদিনীপুরের বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির ৮ম বর্ষ প্রতিষ্ঠা দিবস ঘিরে ৫ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সাধারণ সভা, পত্রিকা প্রকাশ,দিব‍্যাঙ্গদের চলন সহায়ক ট্রাইসাইকেল, ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা দানের মাধ্যমে।

    দিব‍্যাঙ্গদের তিন জনের হাতে তিনটি ট্রাই সাইকেল তুলেদিয়ে এ দিনের কর্মসূচির উদ্বোধন করেন ট্রাস্টের সম্মাদক আশীষ ধাওয়া, সঙ্গে জাতীয় শিক্ষক অমিয়বরণ ভৌমিক, কলিয়াচক বিক্রম কিশোর সংষ্কৃত মহাবিদ্যালয়ের অধক্ষ্য ড দেবীপদ রথ,এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ড:গোপাল গুপ্ত, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী প্রমুখ।স্বাগত বক্তব‍্যে সম্পাদক সারা বছরের ধারা বাহিক কাজের খতিয়ান তুলে আগামী দিনের পরিকল্পনা ব্যাক্ত করেন।

       

      সংস্থার সাহিত্য পত্রিকা “জগন্নাথ”প্রকাশিত হয়,সহযোগিতা করেন যুগ্ম পত্রিকা সম্পাদক অহিন্দ্র রায ,পত্র৫ টি অনুগামী ক্লাবের কর্ম কর্তার হাতে ৫ টি ষ্ট্যন্ড ফ‍্যান এবং১৩০ছাত্র ছাত্র ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থ সভাপতি কবি অম্বিকেশ মহাপাত্র।সঞ্চালনায় সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ।

        রাতে সকলে প্রীতি ভোজে অংশনেয়।অনুষ্ঠান শেষে উপস্থি সকলকে ধন্যবাদ জানান সম্পাদক।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *