শুভম সিং , তমলুক : হাতে  হাতে দলীয় পতাকা । নীল সাদা বেলুনের সমাহার। বাজনার তালে তালে , স্লোগানে, স্লোগানে আকাশ কাঁপিয়ে অসংখ্য মানুষের পদধ্বনিতে উদ্বেলিত ,তমলুকে রাজপথ।

    বুধবার দুপুরে আর্দ্রতার ঘামে ভিজা শরীরে অস্বস্তিকে হেলায় উড়িয়ে এমনই দৃপ্ত মিছিলের মাধ্যমে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লোকসভা প্রার্থী দিবেন্দু অধিকারী ।

      এদিন সকালে তমলুক হাসপাতাল মোড় থেকে প্রার্থী দিবেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে দাদা রাজ‍্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী দলের কর্মীরা মিছিল যোগে জেলাশাসক দপ্তরে এসে পৌঁছায় ৷ পা মেলান হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক, সুরজিৎ দাস , বিশ্বজিৎ বোয়াল সহ দলের অন‍্যান‍্য নেতৃবৃন্দ ।মনোনয়নের আগে প্রার্থী সহ,সকলেই বর্গভীমা মন্দিরে গিয়ে পূজো দেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *