
বনশ্রী রায় দাস
কৃষ্ণচূড়া বাতাস মেখে হেঁসে উঠছে কুঁড়িমেঠো পথের দুধারে শিরিশের আমন্ত্রণ ,গড়িয়ে গেল তারপর কতগুলোচৈত্রদিনের খরা ।
#যা কিছু অজীর্ণতা পুড়িয়ে মঙ্গল আয়না কথা বলুক হৃদয়ে কান পেতেভোরের নতুন আলোরশ্মি ডানায় এঁকে পাখিরউড়ান , ছাতিমের গন্ধ মাখা প্রেমের সন্ধানে ।
#বালিকা বেলার মাটির ভুর ভুর আঘ্রাণ ছুঁয়েবয়ে যায় কংসাবতী। নতুন পাতায় আশ্চর্য মগ্নতা কস্তুরী আবেগ বুলিয়ে যায় শরীরে আবেস আনে বকুল ফুল।
#ভালো থেকো অ্যাসিড পোড়া মুখভালো থাকুক মা হারা শিশুর খোলা ছাত। ভালো থেকো বৃদ্ধাবাস আর আমার গ্রাম ,শহর ওদেশের সৈনিক সন্তান ।
