
সঞ্জীব আচার্য্য,পটাশপুর-: রক্ত দান হলো জীবন দান তা কারোরই অজানা নয়।এই গরমে হাঁপিয়ে উঠছেন বহু মানুষ।কিন্তু রক্তের সংকট যাতে না দেখা দেয় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত দক্ষিণ খাড় স্টার ক্লাব মার্কেটে রক্ত দান শিবিরের আয়োজন করে ।সকাল ১১ টা থেকে শুরু হয় এই রক্ত দান। ৭৪ জন রক্ত দেওয়ার পর তাদের পুষ্টিকর খাবার হিসাবে দুধ,ডিম,কলা তুলে দেওয়া হয় । রক্ত দাতাদের ছাতা ও টিফিন বক্স আয়োজক সংস্থার পক্ষে তুলেদিয়ে সম্মানিত করা হয়।

শিবিরে পৌরোহিত্য করেন ক্লাবের সভাপতি শুভাশীষ নন্দ,ছিলেন ক্লাবের অন্যতম সংগঠক আনন্দগোপাল আচার্য,প্রদীপ মিশ্র প্রমুখ।
রক্ত সংগ্রহ করেন এগরা ব্লাড ব্যাঙ্ক। শিবির শেষে উপস্থিত সকালে ধ্ন্যবাদ জানান ক্লাব সম্পাদক মোহন মুনিয়ান।
