
গৌরীশঙ্কর মহাপাত্র, কাঁথি :পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে শিক্ষক সমাবেশ হয় রবিবার কাঁথি সেন্ট্রাল বাসষ্ট্যান্ড সংলগ্ন মাঠে।
বক্তব্য রাখেন সভাধিপতি দেবব্রত দাস, বিধায়ক রণজিৎ মন্ডল , বিধায়ক বনশ্রী মাইতি ও রণজিৎ মন্ডল, কাঁথি পৌরপিতা সৌম্যেন্দু অধিকারী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ্ মধুরিমা মন্ডল, জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান,কাঁ থি -৩ প .স. সভাপতি কৃষ্ণা দাস, দলের কাঁথি-১ ব্লক সভাপতি মৃন্ময় পন্ডা ও দেশপ্রান ব্লকে র সভাপতি বিরাজ গুড়িয়া, সমবায়ী হরিসাধন দাস অধিকারী, দুই জেলা পরিষদ সদস্য চন্দ্র শেখর মন্ডল ও সন্দীপ বেরা, সংগঠনের জেলা নেতৃত্ব তরুন কুমার মাইত, বিকাশ বারিক, অনুপ ভট্টাচার্য, প্রণয় গিরি, গোপাল দাস,অসিত বিশাল,রাধামাধব দাস সহ অন্যান্য নেতৃত্বগণ।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহকুমা সভাপতি গোপাল দাস সকলে সি পি এম এর অপশাসন, বিজেপির মিথ্যাচার ও অনুনয়ন সম্পর্কে সজাগ করিয়ে এদের প্রতিহত করতে তৃণমূল কংগ্রেস কে ভোট দেওযার কথা বলেন।

শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে নিজেদের মর্যাদা রক্ষায় আচার্য কুলকে নির্বাচনী প্রচারে সহযোগিতার আহ্বান জানান।সমগ্ৰ সভার সঞ্চালনায় জেলা শিক্ষা সেলের সভাপতি জয়ন্ত দাস।
