
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : সকালে সুবর্ণরেখা নদীর ওপর জঙ্গলকন্যা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা হয় মঙ্গল বার। এই ঘটনার জেরে আহত ৩০।
জানা গেছে,খেত মজুরের কাছের জন্য জঙ্গলকন্যা সেতু পেরিয়ে কেশিয়াড়ীর দিকে আসছিল একদল শ্রমিক।। আর হঠাৎই ওই যাত্রী বোঝাই ভ্যানটি সেতু পেরাতেই রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় । ভ্যানটি উল্টে পড়তেই বেশ কিছুজন যাত্রী ছিটকে পড়ে রাস্তার ওপর , আর ছিটকে পড়া বেশ কিছু যাত্রী চাপা পড়ে যায় গাড়ির তলায় ।

ঘটনা দেখতে পেয়ে ছুটে এসে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আহতদের নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় । ৮জন গুরুতর জখমকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে । এই ঘটনায় আহত সকল যাত্রীর বাড়ি নয়াগ্ৰামের শিয়ালিয়া ও মড়াপাদার বলে খবর।
