
গৌরীশংকর মহাপাত্র,বেলদা:- বিদসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন বেলদা কলেজে এক দিনের রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয় সোমবার। “বাংলা ভাষা ও সাহিত্যের গতি প্রকৃতি ও ভবিষ্যৎ”শীর্ষক আলোচনা পৌরোহিত্য করেন দাঁতন ভট্টর কলেজেরপ্রাক্তন অধ্যাপক যতীন্দ্রনাথ মিশ্র। স্বাগত ভাষণে বেলদা কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাঞ্জন দাস আলোচ্য বিষয়ের মূল সম্ভাবনা গুলি তুলেধরে দিক নির্দেশ করেন।


বিশ্ববিদ্যালয় অনুমোদিত বেলদা কলেজের বাংলা বিভাগ আয়োজিত স্মাতক ও স্মাতকোত্তর এই এক দিনের সেমিনারে এগরা সা্রদা শশিভূষণ, কাশমূলী, সুবর্ণরেখা,দাঁতন ভট্টর,কাঁথি পি কে, খড়্গপুর, পালপাড়া, বাজকূল মিলনী কলেজের প্রায় ২৫০ ছাত্র -ছাত্রী,অধ্যাপক -অধ্যাপিকা অংশ নেন। সেমিনার সুসম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবাঞ্জন দাস।
