
গৌরীশংকর মহাপাত্র , শুভম সিং:-মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী শম্ভু চট্টোপাধ্যায়ের সমর্থনে বর্ণাঢ্য রোডশো বিকালে কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে কলেজমোড় ,দীঘামোড় মিলনী দিয়ে স্বর্ণময়ীর সামনে শেষ হয় শনিবার।

প্রার্থীর সঙ্গে ছিলেন প্রদেশ কমিটির সদস্য ক্ষিতীন্দ্র মোহন সাউ,দলেরপূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য মানস কর মহাপাত্র, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি সাধনকান্তি উত্থাসনী, দলের এগরা-১ব্লক সভাপতি ও কাউন্সিলর মিন্টু দাস, এগরা-২সভাপতি শান্তনু দাস, মহিলা কংগ্রেস নেত্রী ও প্রাক্তন কাউন্সিলর আল্পনা পট্টনায়ক, এগরা -১ নির্বাচনী প্রচার কমিটির চেয়ারম্যান ধীরেন্দ্র নাথ মাইতি, সত্য গোপাল ভান্ডার, স্বপন দে, সেক আলাউদ্দিন, সেক রুস্তম, চন্দন মাইতি প্রমুখ।

কেন্দ্রে বিজেপি হটিয়ে ধর্মনিরপেক্ষ সরকার গড়তে কংগ্রেস প্রার্থী হিসেবে শম্ভুনাথ চট্টোপাধ্যায়কে ১২মে হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।
