গৌরীশঙ্কর মহাপাত্র, শুভম সিং , এগরা : হাওড়া কোর্টে আইনজীবীদের ওপর পুলিশি আক্রমণের ঘটনা ঘটে বুধবার। এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল এগরা শহরে হয় শনিবার বিকেলে।এদিন এগরা ত্রিকোণ পার্ক থেকে ধিক্বার মিছিল এগরা দীঘামোড় ও কলেজমোড় হয়ে ত্রিকোণ পার্কে এসে শেষ হয় ।

    মিছিলে পা মেলান আইনজীবী অঙ্কুসোনা ঘাটা, গিরীন্দ্র নাথ আচার্য্য , মিলন দাস , অমল রঞ্জন রায়, নীলাঞ্জন দাস , দিলীপ আচার্য্য , প্রদীপ দাস মহাপাত্র, দিব‍্যজ‍্যোতি (রাজা) মাইতি প্রমুখ ।

     

    আইনজীবীদের দাবি , হাওড়ায় আইনজীবীদের উপর লাঠিচার্জের জন্য দোষী ব্যাক্তিদের শান্তি হোক । তাছাড়া মহিলা আইনজীবীদের ওপর কেন লাঠিচার্জ হলো তার জবাব দিতে হবে পুলিশ কর্তাদের ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *