স্টাফ রিপোর্টার, কাঁথি :- ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার চন্ডীপুর সপ্তর্ষি গেস্ট হাউসে লোকসভা নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টির সভা অনুষ্ঠিত হয় শনিবার।
সভায় ছিলেন রাজ‍্য সম্পাদক এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দীলিপ ঘোষ,কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি, কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ দেবাশীষ সামন্ত ও অন‍্যান‍্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ , সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত মন্ডলগুলির নেতৃত্ব ও সদস‍্যবৃন্দ। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বক্তব্যে জেলা সভাপতি তপন বাবু বলেন- আমরা সততার সঙ্গে,মনের জোর নিয়ে নির্ভীক ভাবে এই নির্বাচন লড়বো।আমরা জানি পদক্ষেপে পদক্ষেপে তৃনমূল কংগ্রেস ও অন‍্যান‍্য স্বৈরাচারী,অগনতান্ত্রিক দলগুলোর বাধা আসবে,জনগন ঐ বাধা হিম্মতের সঙ্গে লড়াই করে অতিক্রম করবে।

 


    বক্তব্য রাখেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ দেবাশীষ সামন্ত। তিনি বলেন- সমস্ত বাংলা জুড়ে তৃনমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা,মধ‍্যযুগীয় বর্বরতা চলছে ।তাঁর কথায় বর্তমান বিকিয়ে যাওয়া সংবাদমাধ‍্যমের ভূমিকার কথাও উঠে আসে।বর্তমান সংবাদমাধ‍্যম যে তার স্বকীয়তা হারিয়ে শাসক তথা তৃনমূল কংগ্রেসের হাতের পুতুলে পরিনত হয়েছে সে কথাও বারবার বলেন।জনগন এইসব অন‍্যায়ের বিরুদ্ধে এক হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করবেন এমন আত্মবিশ্বাস ব‍্যাক্ত করেন। সভার প্রধান বক্তা পশ্চিমবঙ্গ রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ তার বক্তব্যের ভারত মাতার চরনে বিনম্র প্রণাম নিবেদন করে চিরাচরিত আক্রমনাত্মক মেজাজে বলেন।

      “তৃনমূল কংগ্রেস ও বিরোধী দলগুলির অসামাজিক, অনৈতিক, স্বৈরাচারী আচরনের তীব্র নিন্দা করেন।পশ্চিমবঙ্গের জনগন পরিবর্তন চেয়েছিল।পরিবর্তন হয়েছে।বাম গিয়েছে, তৃনমূল এসেছে।কিন্তু বদল হয়নি কিছুই।বদল যা হয়েছে তা হল দলীয় পতাকার রং এর।জনগন বরং আরো বেশি করে আক্রান্ত এই তৃণমূল সরকারের আমলে।এই সরকার পশ্চিমবঙ্গের মানুষের ব‍্যক্তি স্বাধীনতা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে গনতন্ত্র,বদলে দিয়েছে অবহেলা, অত‍্যাচার ,অনাচার।আজ সময় এসেছে তৃনমূলের বুলি আওড়ানো পরিবর্তনের নয়,সত‍্যিকারের পরিবর্তনের।যে তৃনমূল একসময় বলতো পশ্চিমবঙ্গে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে,তারাই আজ বলছে এই আসনটা বিজেপি হারাবে।অর্থাৎ আজ ওদের মুখের কথাই বলে দিচ্ছে বঙ্গে বিজেপির প্রকৃত অবস্থান ঠিক কি। কংগ্রেসের অত‍্যাচার,মধ‍্যযুগীয় বর্বরতার,অগনতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আজ পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির আহ্বানে একজোট হয়েছে,তাঁরা সমস্ত দিক দিয়েই তাঁদের সঙ্গে হওয়া অন‍্যায়,অনাচার,অত‍্যাচারের প্রতিশোধ নিতে তৈরি আছেন।তার প্রতিফলন অবশ্যই আসন্ন লোকসভা নির্বাচনের ব‍্যালটে মানুষ দেখিয়ে দেবেন,এবং জনগণের সঙ্গে ঘটা অন‍্যায়ের হিসাব কড়ায় গন্ডায় শোধ দিতে হবে তৃনমূল কংগ্রেস সরকারকে।

       

       


        কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাঃ দেবাশীষ সামন্ত বাবুকে জনগন বিপুল ভোটে জয়ী করবেন।বিগত দিনে কাঁথিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া অমিত শাহজী’র সভার শেষে দলীয় কর্মী সমর্থকদের উপর তৃনমূল কংগ্রেসের দলীয় কর্মীদের ও তাদের মদতপুষ্ট সমাজ বিরোধীদের আক্রমণের কথা কাঁথির মানুষ ভোলেনি।এই ঘটনার সমুচিত জবাব মানুষ অবশ্যই আসন্ন নির্বাচনে দেবেই দেবে।দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যখন কেউ ঘুরে দাঁড়ায় তখন সে মরীয়া হয়েই লড়াইয়ের জন‍্য ঘোরে।বর্তমান তৃনমূল কংগ্রেস সরকারের অগনতান্ত্রিক,স্বৈরাচারী শাসনে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পশ্চিমবঙ্গের সাধারন মানুষও সেই একই ভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মরীয়া লড়াই দেবে,যা অবশ্যই আসন্ন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে”। এর আগে খেঁজুরী -২ ব্লকের কটকা দেবীচকে পাড়া বৈঠকে আংশ নেয়।প্রাচীন ন।নীলকুমারী মায়ের মন্দিরে প্রার্থী পূজা দেয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *