
নিজস্ব সংবাদদাতা,হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্করের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা কানাঘুষো শোনা গিয়েছিল। সত্যি কি আসবেন মোদি? হলদিয়াতে তার দলীয় প্রার্থীর সমর্থনে?
অবশেষে সত্যিই আসছেন ৫ মে রবিবার। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত দখল করে রেখেছে। যদিও পূর্ব মেদিনীপুর তমলুক লোকসভা কেন্দ্রের তিনটি বিধানসভা বামপন্থীদের হাতে। সেখানে দাঁড়িয়ে লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিত্ব হওয়ার তাগিদে ভাই দিব্যেন্দু অধিকারি উপনির্বাচনে কয়েক লক্ষ ভোটে জয়লাভও করেছিলেন। সেই ভোট ধরে রাখতে পারবে কি তৃণমূল? রাজ্যের মধ্যে একমাত্র সংগঠন পূর্ব মেদিনীপুরের ছিল বামপন্থীদের ।শিল্প কারখানা থেকে শুরু করে উন্নয়ন। কিন্তু নন্দীগ্রাম কাণ্ডের পর রাজ্য থেকে বিদায় নিয়ে ছিল বামপন্থী। তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ নিজেদের দখলে রেখেছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর নদীয়া থেকে এসেছেন।সেই প্রার্থী নতুন হলেও তার জনসংযোগ বেড়েছে। তার মধ্যে দেওয়াল লিখন মুছে ফেলার অভিযোগ তুলেছে শাসক দলের উপর। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আসছে। হোয়াটসঅ্যাপে ও ফেসবুকে
চলছে তার প্রচার অনেক আগে থেকে । কর্মী সমর্থকদের মনবোল ফেরাতে সত্যিই হলদিয়া হ্যালিপ্যাড ময়দানে ৫ মে রবিবার আসছে নরেন্দ্র মোদী? জানালেন বিজেপি অন্যতম নেতৃত্ব চন্দন গারু।
