
স্টাফ রিপোর্টার , কাঁথি : মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার ব্যাবস্থাপনায় প্রার্থী ডা দেবাশীষ সামন্তর সমর্থনে বাইক র্যালি ও রোডশো হয় মঙ্গলবার।

চন্ডিপুরের কালিকাখালি ফুটবল ময়দান থেকে ডাঃ দেবাশীষ সামন্তের র্যালি ও রোড শোতে প্রার্থী সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তপন মাইতি, কাঁথি লোকসভা কনভেনর অমলেন্দু পাহাড়ী,কো-কনভেনর মানস রায়, সাধারণ সম্পাদক তাপস দলুই ,সংগঠনের মিডিয়া সেলের সদস্য নবীন প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ।

কালিকাখালি ফুটবল ময়দান থেকে শুরু করে র্যালি চন্ডীপুরের বিভিন্ন এলাকা ঘুরে হাঁসচড়া বাজার হয়ে গড়গ্ৰাম-মুরাদ পুর – দিবাকর পুর- কুলবাড়ি অঞ্চল হয়ে ঈশ্বর পুর অঞ্চলের বামন আড়া মন্দিরের সামনে শেষ হয়। সব মিলে প্রায় ৭০-৮০ কিমি রাস্তা পরিক্রমা হয়। দুপুরের আহার শেষ করে সভা হয় বরোজ এলাকায়।
প্রতি স্তরে সাধারণ মানুষের উপস্তিতি ছিল নজর কাড়া।
