
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া : সপ্তদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে তৃনমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে জনসভা চন্দ্রবাবু নাইডুর ।
৮ই মে বুধবার হ্যালি প্যাড ময়দানে জনসভায় করবেন তিনি । তার আগেই ৫ ই মে হেলিপ্যাড ময়দানে রয়েছে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা । আর সেই কারনে কি পাল্টা সমাবেশ করতে আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ?
তৃণমূলের জেলা নেতৃত্ব শিবনাথ সরকার ও জেলা পরিষদের সদস্য আনন্দময় অধিকারী বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে আমাদের কোনো যায় আসে না। প্রচার যেমন চলছে তেমনই চলবে ভোট পর্যন্ত । আমাদের প্রিয় প্রার্থীর সমর্থনে তিনি সভা করবেন।গোটা দেশ আজ বিজেপির মিথ্যাচার,থাপ্পাবাজি,ভন্ডামি,মানুষে মানুষে সংকীর্ণ সীমারেখা টেনে বিভাজনের বিরুদ্ধে এককাট্টা।এদের কাছে দেশ,সংবিধান, গনতন্ত্র নিরাপদ নয়।কেন্দ্র বিরোধী রাজ্য ও রাজনৈতিক দল এদের সর্বনাশা ধান্দা জেনে ফেলেছে। তাই সবার সুর বিজেপি হটও, দেশ বাঁচাও,তিনি সেই বার্তা বাংলার মানুষকে দিতে আসছেন।
