গৌরীশংকর মহাপাত্র :কাঁথি এগ‍রা:পূর্ব মেদিনীপুর : রামনগর -২এর বটতলা আনন্দময়ী স্কুল মাঠে ঐক‍্যতান ক্লাব পরিচালিত ৭ দিন ব্যাপি ৮ দলীয় মেগা নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইন‍্যাল খেলা হয় রবিবার। হ ফাইন‍্যালে হাওড়া ফুটবল একাদশ ও গাবডাঙ্গর তরুন সংঘ মুখোমুখি লড়াই করে।

    খেলায় ১-০ গোলে চ‍্যাম্পিয়ান হয় হাওড়া ফুটবল রানার্স হয় গাবডাঙ্গর। ফাইন‍্যাল খেলার উদ্ধোধন করেন বিধায়ক অখিল গিরি। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা এবং রানার্স দল ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ফাইন‍্যালে ম্যান অফ দি ম্যাচ হাওড়ার সেক সাহিথ, সেরা গোলকিপার গবডাঙ্গর তরুন সংঘের শঙ্কু মাইতি, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হাওড়ার অনুপ দাস নির্বাচিত হন। খেলার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আনন্দময়ী স্কুল প্রধান শিক্ষক হৃশিকেষ দাস । উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, মৈতানা পঞ্চায়েতের উপপ্রধান তমালতরু মহাপাত্র, ব্লক শিক্ষা ক্রীড়া কর্মাধ্যক্ষ সৌমেন গিরি,পিনাকি দিন্দা, সত্য রায় প্রমুখ। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সম্পাদক শুভাশীষ মাইতি ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *