নিজস্ব সংবাদদাতা :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর : রামনগর থানা সার্বজনীন শ্যামা পুজো কমিটির ৬৩ তম বার্ষিক সাধারণ সভা ও বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় রবিবার। রামনগর থানার সামনে এক বেসরকারি হোটেলে আয়োজিত ওই সভায় পৌরোহিত‍্য করেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার।

    ছিলেন রামনগর থানা সার্বজনীন শ্যামা পুজো ছিলেন কমিটির সভাপতি নির্মাল্য বারিক – সহ বিশিষ্টজনেরা। সম্পাদক দীপক সার স্বাগত ভাষণে সভায় পুজোর আয়-ব্যয়ের হিসেব- পেশ করে উপস্থিত সকলকে পর্যালোচনা অংশ নিতে অনুরোধ করেন।

     


      সেইসঙ্গে বিজয়া সম্মিলনী আয়োজনও হয়।শেষে সভাপতি নিতাই সার, সম্পাদক দীপক সার কে রেখে ২২জনের একটি শক্তিশালী অপরিবর্তিত কমিটি গঠিত হয়। এর পাশাপাশি খাওয়া-দাওয়ার অনুষ্ঠানও ছিল। শেষে রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বপন কুমার গোস্বামী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *