গৌরীশংকর মহাপাত্র: কাঁথি:পূর্ব মেদিনীপুর : রামনগর- ১পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম, নেত্র নিরাময় নিকেতনের পরিচালনায় চক্ষু ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় রবিবার। রামনগর রেড ক্রস সোসাইটির শাখায় এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অখিল গিরি। সঙ্গে উপস্থিত রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, সহ সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদ সদস্য অশোক বিশাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি কে ধন্যবাদ এমন মহৎ কাজ করার জন্যে,বিনা ব্যয়ে চক্ষু চিকিৎসার মতন মহৎ কাজ হয়না। কবির ভাষায় “অন্ধজনে দেহ আলো মৃতজনে প্রাণ”। তিনি আরো বলেন সবাই যাতে চশমা পায় তার ব্যাবস্থা আমি করব। সঙ্গে সভাপতি শম্পা মহাপাত্র ও একই কথা বলেন।

      সভাপতি বলেন আমাদের পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এমন শিবির করতে পেরে আমরা আনন্দিত ও আপ্লুত। সংস্থার আজীবন সদস্য সমাজ সেবী দীপক সার জানান ৪৭০জনের চক্ষু পরীক্ষা হয়েছে, ৭০জনকে চশমা দেওয়া হবে, অপারেশন যোগ্য ১২০ জনকে ২২নভেম্বর বিনা ব‍্যায়ে চৈতন্যপুর নিয়ে যাওয়া হবে। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান রামনগর রেডক্রস সোসাইটির সম্পাদক দ্বিজেন্দ্রনাথ গিরি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *