গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর : কাঁথি- ৩ এর ভাজাচাউলী পঞ্চায়েতের দক্ষিণ নিশ্চিন্তা “জাগ্রত তরুণ সংঘ” এর ২৫ বার্ষিকী চন্ডীপূজা ও কৃতী ছাত্র ছাত্রী সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় শনিবার। এদিন ফিতা কেটে চন্ডীপূজো মন্ডপের উদ্বোধন হয়। উদ্বোধনের পাশাপাশি বাদলপুর বিদ্যাভবন এর প্রধান শিক্ষক তথা ক্লাবের আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা সম্পাদক সুবোধ কুমার করণ এর উদ্যোগে এবং আর্থিক সহায়তায় পঞ্চায়েত এলাকার -১৯ এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার প্রাপক দের সম্বর্ধিত করা হয়।

    অনুষ্ঠানে ৩১ জন কৃতী ছাত্রছাত্রীকে উত্তরীয় মানপাত্র স্মারক ও উপহার সামগ্ৰী দিয়ে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা অনুষ্ঠানের উদ্বোধক বিকাশ বেজ। তিনি ৪২টি মোমবাতি জ্বালিয়ে সংস্থার ৪২তম বর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষা নন্দিতা আদক, গ্রাম প্রধান স্বপন বাগ, উপ প্রধান নীলকমল ঘোড়াই, শুভাকাঙ্খী সুদেব কুমার করণ প্রমুখ। উদ্যোক্তা সুবোধ বাবু স্বাগত বক্তব্যে জানান লক্ষীপূজোর মধ্য দিয়ে ১৯৭৭ এ এই ক্লাবের যাত্রা শুরু, পরবর্তী কালে আজ থেকে ২৫বৎসর আগে লক্ষীপূজোর পরিবর্তে চন্ডীপূজো, তিনি জানান তিন দিনের এই অনুষ্ঠানে দ্বিতীয় দিন রবিবার ক‍্যুইজ, বিতর্ক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, ছদ্মবেশ প্রতিযোগিতা ও তার পুরষ্কার বিতরণী।

      সোমবার তিন দিনের অনুষ্ঠানের সমাপ্তি। সম্মানীয অতিথিগণ কৃতী ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংঘের সম্পাদক শশাংক শেখর করণ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি সুনীল কুমার পয়ড়‍্যা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *