গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর:-এগরা-২ এর পানিপারুল পঞ্চায়েতের  কুলটিকরী পঞ্চায়েত সমিতি জোনে যুব তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় পর্যায়ে দিদিকে বলো জন সংযোগ কর্মসূচি পালন হয় রবিবার। সকাল থেকে কুলটিকরী১,২, আরাংগা, পানিপারুল সমবায়, লালপুর সমবায়  ৫টি সংসদ এলাকার কর্মীদের সঙ্গে কথা বলা, কর্মীদের অভাব অভিযোগ, উন্নয়ন নিয়ে পরামর্শ শোনা হয়, সরাসরি দিদি কে বলার জন্য ইনফরমেশন কার্ড বিতরণ করা হয়।

    প্রদেশনির্দেশিত‍্য কুলটিকরী গ্ৰামের ব‍্যবসায়ী পার্থ পাত্র, ভি আর পি জয়রাম প্রধান, বিদ‍্যাসাগর ব‍্যাঙ্ক কর্মী অনুপ প্রামানিক,  পনিপারুল সমবায় বুথের গৃহবধূ সোমা মন্ডল ও  গৃহ শিক্ষক শংকর পাত্র ও তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলা, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা, উন্নয়ন নিয়ে তাদের পরমর্শ শোনা হয়।  রাতে আরাংগায় দলীয় কর্মীর বাড়িতে রাত্রি যাপন হয়।এই কর্মসূচি রূপায়নে ব্লক যুব সভাপতি রাজকুমার দুয়ারীর সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ আরতি মুন্ডা , পানিপারুল  অঞ্চল সভাপতি গৌতম সাউ,মঞ্জুশ্রী অঞ্চলের যুব সভাপতি  নিধুরাম গিরি প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *