নিজস্ব সংবাদ দাতা :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর:-এগরা -২ এর বালিঘাই কিশোরকলি ক্লাব  আয়োজিত জগদ্ধাত্রী  পুজো মন্ডপের উদ্বোধন হয় রবিবার।  বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজিত পুজো মন্ডপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য উত্তম বারিক। উদ্বোধক তার উদ্বোধনী বক্তব্যে বলেন -“ধর্ম যে যার উৎসব সবার, উৎসবে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানাই।”  ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, সমাজসেবী স্বরাজ খাঁড়া, সমাজসেবী সৌমেন মহাপাত্র, সমবায়ী নির্মল পাত্র, সমাজকর্মী চন্দ্রশেখর রায় ও মির্জা নাসের হোসেন বেগ ও ফিরোজ খান প্রমুখ।আয়োজক সংস্থার সম্পাদক সন্দীপ পাত্র’ জানান, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাতদিন ধরে চলবে নানা সামাজিক অনুষ্ঠান।রয়েছে নরনারায়ণ সেবা, অন্নদান, বস্ত্র বিতরণ ও গুণিজন সংবর্ধনার আয়োজন।তবে এলাকাবাসীর পাশে দাঁড়াতে সামাজিক দায়বদ্ধতা থেকে অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সভাপতি সুধাকান্ত বারিক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *