নিজস্ব সংবাদ দাতা:ক়াঁথি:পূর্ব মেদিনীপুর:-৭- ৮ কোটি ব্যয়ে নির্মিত কিষাণমাণ্ডী সাপ খোপের আড্ডা, এখন একটি অটোগাড়ী সারাই দোকান ও সব্জীর খুচরো দোকান ছাড়া অার কিছুই নেই।সব্জী র অকশন সেন্টারে একটি খুচরো সব্জী দোকান বাতি জ্বালিয়ে রেখেছে।কৃষিপণ্য দোকানের জন্য রাশি রাশি স্টলে একটি অটো সারাই দোকান বংশের বাতি জ্বালিয়ে কিষাণমাণ্ডী র অস্তিত্বের জানান দিচ্ছে।

    চারিদিকেঝোপঝাড় ও গাছ-গাছালিতে সাপ-খোপের নিশ্চিত অাশ্রয় ও গা ছম ছম করা পরিবেশ।অদূরেই সরকারীভাবে কেনা ধানের গোডাউনে রাশি- রাশি ধানবস্তা ইঁদুর ও পোকামাকড়ের অাক্রমনে ক্ষত-বিক্ষত। পোকা-মাকড় খাওয়া ধান মেঝেতে ডাঁই হয়ে পড়ে। ঘুণপোকা খাওয়া  সেই ধান লরীতে কালিনগর রাইস মিলে যাচ্ছে।রাইস মিল থেকে দুর্গন্ধযুক্ত চাল অাবার চলে যাবে ফুড গোডাউনে,২ টাকা কেজি চাল ও মিড-ডে- মিলের জন্য ব্যাবহৃত হবে সেই বাতিলের খাতায় থাকা চাল।

      দেশপ্রাণব্লকের কিষাণমাণ্ডীর এই বেহাল অবস্হার প্রতিকারের দাবীতে জেলাশাসক ও রাজ্য কৃষিদপ্তরের মুখ্য উপদেষ্টা র কাছে ই- মেলে চিঠি পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। তিনি বলেন পরিকল্পনার অভাবে কোটি কোটি টাকা ব্যয়ে কিষাণমাণ্ডী অাজ পরিত্যক্ত কংক্রিটের জঙ্গলে পরিনত হয়েছে।জনসাধারনের অর্থ এইভাবে জলে যাচ্ছে। এসবের বিরুদ্ধে কৃষকসমাজ কে নিয়ে জন অান্দোলন গড়ে  তোলার অাহ্বান জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *