
দৈনিক আবেশভূমি ডেস্ক:পূর্ব মেদিনীপুর : বুধবার সকালে এক মৎস্যজীবি মাছ ধরতে জাল ফেলেন। কিছু সময় বাদে জাল টানতে গিয়ে ভারী কিছুতে জাল আটকে যায়। মৎস্যজীবি ভেবেছিলেন বড়সড় মাছ মিলবে। তড়িঘড়ি জাল টেনে ওপরে তুলতেই দেখতে পান পলি পেপারে বাঁধা একটি পোঁটলা।
আর তার মধ্যেই দেখতেএক ছোট্ট শিশুর মৃতদেহ । ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর যায়, পুলিশ শিশুর মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
