
নিজস্ব সংবাদদাতা : কাঁথি:পূর্ব মেদিনীপুর : ৯ই নভেম্বর “চন্ডীপুর চলো” স্লোগান তুলে প্রচার ও গণ তহবিল সংগ্ৰহ অভিযান বুধবার অনুষ্ঠিত হয় রামনগরের বালিসাই এরিয়া কমিটির উদ্যোগে পালধুই অঞ্চলের জগদীশপুর গ্রামে।

অভিযানে ছিলেন রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস,জেলাকমিটির সদস্য সব্যসাচী জানা,এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ দাস,প্রফুল্ল জানা,পঙ্কজ দাস,সন্তোষ পাএ,অমিয় গিরি প্রমুখ।

অনুরূপ ভাবে রামনগর এরিয়া কমিটির উদ্যোগে চৌদ্দমাইল বাজারে প্রচারাভিযানে নেতৃত্ব দেন সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি , অাশীষ প্রামানিক প্রমুখ। কাঁথি শহর কর্মসুচীতে অংশ গ্রহন করেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী , মামুদ হোসেন,কানাই মু্খার্জী, অতুল্যসুন্দর উকিল,জয়দেব পণ্ডা প্রমুখ।সিপিঅাইএম নেতৃত্ব জানান প্রচারাভিযানে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।তৃণমূল – বিজেপি – জনবিরোধী ও ধর্মীয়মেরুকরনের রাজনীতির বিরুদ্ধে জোট বাঁধছেন।
