
দৈনিক আবেশভূমি ডেক্স:কাঁথি এগরা:পূর্ব মেদিনীপুর:কাঁথি দেশপ্রাণ ও কাঁথি-৩ সিপিঅাইএম এরিয়া কমিটি সমূহের উদ্যোগে পুরুষোত্তমপুর ও মারিশদায় পার্টি কেন্দ্র সমূহে ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের ১০৩ তম দিবস উদযাপিত হল বৃহস্পতিবার।

কাঁথি শহরের অফিসে কর্মসুচীতে উপস্হিত ছিলেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন,কানাই মুখার্জী, সলিলবরণ মান্না প্রমুখ।মারিশদা এরিয়া কমিটির কর্মসুচীতে নেতৃত্ব দেন অাশীষ প্রামাণিক, কালীপদ শীট,হিমাংশু পণ্ডা,প্রতাপ দাস প্রমুখ।দেশপ্রাণের কর্মসুচীতে নেতৃত্ব দেন সঞ্জিত দাস,সুতনু মাইতি,ইউনুস অালি,তাপস মিশ্র,সেক নুরুল অালি প্রমুখ।পটাশপুরের সিংদা পার্টি অফিসের কর্মসুচীতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সি আই টি ইউর জেলা সম্পাদক সুব্রত পণ্ডা , কালীপদ দাসমহাপাত্র প্রমুখ।হেঁড়িয়া পার্টি অফিসের কর্মসুচীতে ছিলেন রাজ্য নেতা হিমাংশু দাস,গোকুল ঘোড়াই, জহরাজ অালি প্রমুখ।ভগবানপুরে নেতৃত্ব দেন সত্যরঞ্জন দাস,চিত্তরঞ্জন দাস।মুগবেড়িয়াতে নেতৃত্ব দেন ভরত মাইতি,বিষ্ণুহরি মান্না প্রমুখ।সিপিঅাইএম নেতার পক্ষে জানান হয় প্রত্যেকটি সভায় ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের তাৎপর্য বিশ্লেষণের পাশাপাশি অাগামী ৯ ই নভেম্বর চণ্ডীপুরের জনসভা সফল করার অাহ্বান জানানো হয়।সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা ভাষাকে বঞ্চিত করার বিরুদ্ধে প্রতিবাদ করার সাথে সাথে প্রাথমিক শিক্ষকদের উপরে পুলিশী নির্যাতন,এন অার,সি র নামে ধর্মীয় বিভেদের রাজনীতি রুখতে সর্বস্তরের জনগনকে অাবেদন জানানো হয়।
