গৌরীশংকর মহাপাত্র :এগরা ক়াঁথি:পূর্ব মেদিনীপুর : আবহাওয়া দপ্তরে আগাম ঘোষণা মত ধেয়ে আসা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রাজ‍্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায়। রাজ‍্যজুড়ে সরকারের আগাম শতর্কতায় সৈকৎ শহর দীঘায় পুলিশের চলছে মাইক প্রচার। কাল থেকে নবান্নের বিপর্যয় মোকাবেলা বিভাগ থেকে সুন্দরবন, বকখালি, ফেদারগঞ্জ, দীঘা, মান্দারমনি, শংকরপুর প্রভৃতি এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ রয়েছে।

    রাজ‍্য শিক্ষা দপ্তর মেদিনীপুর পূর্ব, মেদিনীপুর পশ্চিম, ঝাড়গ্ৰাম, ২৪পরগনা উত্তর ও দক্ষিণ, হাওড়া , কোলকাতা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ও বিদ‍্যালয় পরির্দকদের নির্দেশদেন ছাত্র ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে ৯ নভেম্বর শনিবার বিদ‍্যালয় ছুটি ঘোষণা করতে। সেই মতো জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নির্দেশিকা অবর বিদ‍্যালয় দপ্তর বিদ‍্যালয়গুলিতে পৌঁছে দেন। ঐ নির্দেশিকায় মাধ্যমিক বিদ্যালয়ের কেন খবর নেই।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *