দৈনিক আবেশভূমি ডেক্স:কাঁথি:পূর্ব মেদিনীপুর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “বুলবুল’, আর তার আগেই বৃহস্পতিবার সতর্কতা জারি দীঘা প্রশাসনের।তাছাড়া পর্যটকদের সর্তকতা জানানোর জন্য এলাকায় চলছে মাইকিং প্রচার ।

    আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের জোরালো প্রভাব পড়তে চলেছে  আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত । তাছাড়া দুই মেদিনীপুর,বাঁকুড়া সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।একইসঙ্গে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

      হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি। ৭ নভেম্বর সকালে ওই অঞ্চলে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিমি। এই সময় হাওয়ার সর্বোচ্চ বেগ ছুঁতে পারে ঘণ্টায় ৯০ কিমি। ৯ নভেম্বর সন্ধ্যায় হাওয়ার বেগ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *