দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা পূর্ব মেদিনীপুর: প্রয়ত সাহিত্যিক নবনীতা দেব সেন। কোলকাতায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন। দীর্ঘদিন ক‍্যান্সারের সঙ্গে লড়াই পাশাপাশি লেখালেখি চালিয়ে যাচ্ছিলেন। শেষ লড়াই থেমে যায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩৫নিজের কোলকাতার বাড়ি “ভালোবাসা”য়। প্রথম জীবনে নোবেল জয়ী অমর্ত‍্য সেনকে বিয়ে করেন।দুই কন‍্যাসন্তান থাকলে ও অমর্ত্য সেনের সঙ্গে সম্পর্ক দীর্ঘ স্থায়ী হয় নি। কিছু দিন তুলনা মূলক বাংলা সাহিত‍্যে অধ‍্যাপনা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৯ তে সাহিত্য আকাদেমি , ২০০০এ পদ্মশ্রী পুরষ্কার পান। তাঁর প্রথম বই প্রত‍্যয়। জীবনকে সাহিত্যের জন্য নিয়োজিত করেছিলেন। তাঁর মৃত্যুতে রাজ‍্যজুড়ে সাহিত্যিক মহলে শোকের ছায়া। নবনীতাদেবীর মৃত্যুতে বাংলা সাহিত‍্যে অপূরণীয় ক্ষতি বলে শোক ব‍্যাক্ত মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *