
দৈনিক আবেশভূমি ডেক্স: কাঁথি “:পূর্ব মেদিনীপুর
:এগরা-২এর বালিঘাই কিশোরকলি ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পূজো উপলক্ষে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণের আয়োজন হয় বুধবার। সংস্থা সভাপতি সন্দীপ পাত্র জানান- এ দিন এলাকার ১০০এর অধিক দুঃস্থ মানুষজনদের শীতবস্ত্র বিতরণ করা হয়।সেইসঙ্গে পুরস্কার বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সন্ধ্যা রায়ের আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্য, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, দেশবন্ধু পঞ্চায়েতের উপ-প্রধান আলোক মহাপাত্র, সমাজসেবী ওয়েদ আলি শেখ, দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য জেলা পরিষদের সদস্য পার্থসারথি দাস, সমবায়ী নির্মল পাত্র, সমাজসেবী রাজকুমার দুয়ারী প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।
