শুভম সিং, এগরা : পূর্ব মেদিনীপুর : বুলবুল এর গতিবেগ বাড়তেই শনিবার সন্ধ্যায় পুরসভার -১ নং ওয়ার্ডের হনুমান মন্দিরের কাছে বৈদ্যুতিক খুঁটিতে গাছ পড়ে আগুন লাগে। এদিন সন্ধ্যায় বুলবুলের ঝড়ো হাওয়ায় রাস্তার ধারে থাকা গাছটি হাওয়ায় দুলতে দুলতে হঠাৎই বৈদ্যুতিক খুঁটির উপরে পড়ে যায় । আর তা থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড । এই ঘটনার খবর বিদ্যুৎ অফিসে দেওয়ায় বন্ধ হয় বিদ‍্যুৎ পরিষেবা।

 

এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ‍্যে ঢোকার মুখে ক্রমশই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। প্রতি ঘন্টায় ১৩ কিমি গতিবেগ বাড়িয়ে ভয়ঙ্কর রূপ ধার এগিয়ে আসছে । এ কারনে শনিবার দুপুর থেকে বৈদ্যুতিক সুরক্ষার জন্য পশ্চিম মেদিনীপুরের আশোকনগর , রবীন্দ্রনগর , কেরানীচটি সহ বেশ কিছু এলাকায় বন্ধ হয়ে গেল বৈদ্যুতিক সরবরাহ ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *